1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

মোল্লাহাটে ছেলেদের বিরূদ্ধে সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ

রিপোর্টারের নামঃ Admin
  • আপডেট টাইমঃ 11-09-2026 ইং
  • 19 বার পঠিত
ad728

আরিফুল  ইসলাম রিয়াজ, মোল্লাহাট, বাগেরহাট।। বাগেরহাটের মোল্লাহাটে  উপজেলার আটজুড়ী ইউনিয়নের দত্তডাঙ্গা গ্রামে  সম্পত্তি দখলের চেষ্টা, হয়রানি ও হত্যার হুমকির অভিযোগে তিন ছেলের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেছেন  মোঃ বাদশা মোল্লা (১০০) নামের এক শতবর্ষী বৃদ্ধ।

বৃহস্পতিবার (১০সেপ্টেম্বর) মোল্লাহাট থানায় করা জিডিতে বাদশা মোল্লা অভিযোগ করেন, তার তিন ছেলে মজিদ মোল্লা (৬০), মহিন মোল্লা (৫০) ও রুবেল মোল্লা (৪০) তাকে ও তার স্ত্রীকে বিভিন্নভাবে হয়রানি ও নির্যাতন করছেন। 

অভিযোগে বলা হয়, বৃদ্ধ বয়সে তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ায় ছেলেরা তার সম্পত্তি নিজেদের নামে নেওয়ার জন্য চাপ দিচ্ছেন।

জিডিতে বাদশা মোল্লা আরও উল্লেখ করেন, তিনি এলাকার একটি মসজিদে জমি দান করায় তার ছেলেরা ক্ষুব্ধ হন। পরে তাকে ওই জমি ফিরিয়ে আনার জন্য চাপ দেওয়া হয়। একই সঙ্গে তার অন্যান্য সম্পত্তিও লিখে নেওয়ার জন্য পায়তারা এবং সম্পত্তির অংশ আত্মসাতের উদ্দেশ্যে একটি ‘জাল স্ট্যাম্প’ তৈরির অভিযোগ করেন তিনি।

অভিযোগে আরও বলা হয়, ঘটনার দিন সন্ধ্যায় ছেলেরা তার বসতবাড়িতে গিয়ে জমি বিক্রি না করার জন্য তাকে হুমকি দেন। জমি বিক্রি করলে তাকে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে বলে জিডিতে উল্লেখ করেন বাদশা মোল্লা।  তিনি আশঙ্কা প্রকাশ করেন, বৃদ্ধ বয়সের সুযোগ নিয়ে যেকোনো সময় তার কাছ থেকে জমিজমা লিখে নেওয়া হতে পারে।

জিডিতে ঘটনার সাক্ষী হিসেবে আসাদ মোল্লা (৬০), আসমা বেগম (৫৫) ও শরীফুল সিং (৩৫)-এর নাম উল্লেখ করা হয়েছে। তারা মোল্লাহাট এলাকার বাসিন্দা বলে জিডিতে উল্লেখ রয়েছে। এ ঘটনায় আইনগত সহায়তা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে মোল্লাহাট থানায় জিডি করেছেন বাদশা মোল্লা।

তবে অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্ত বড় ছেলে মজিদ মোল্লা প্রতিবেদকে জানান, তাদের বৃদ্ধ বাবা এবং মায়ের সেবা করতে চান তারা কিন্তু বাবার জমিটুকু লিখে নেওয়ার জন্য তার তিন বোন বিভিন্নভাবে ষড়যন্ত্র করে ছেলেদের কাছ থেকে মা-বাবাকে দূরে সরিয়ে রাখে। আমরা মা-বাবাকে কোন খাবারও দিতে পারি না, কারণ বোনরা কোন ষড়যন্ত্র করে খাবারে কিছু মিশিয়ে দিয়ে বাবা মায়ের ক্ষতি করে আমাদের ঘাড়ে দোষ চাপাবে। 

দুই ছেলে আরো বলেন, যে কোন মূল্যে এই বৃদ্ধ বয়সে বাবা-মা আমাদের সংসারে থাকুক আমরা তাদের যথাসাধ্য সেবা যত্ন করতে চাই। 

এদিকে বৃদ্ধের তিন মেয়ে প্রতিবেদককে জানান তাদের শতবর্ষী বাবা এবং বিছানায় পড়ে থাকা বৃদ্ধ মায়ের সাথে তার ভাইয়েরা অমানবিক ব্যবহার করে যাচ্ছে। ঈদের দিন পর্যন্ত একটু ভাল খাবার বা একটু গোস্ত বাবা মাকে দেয় না। আমরা দূর থেকে এসে যতটুকু পারি সেবা যত্ন করি। বাবা মায়ের জমি জোর করে লিখে নেওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি দিচ্ছে এবং একটি স্ট্যাম্পে নকল স্বাক্ষর করে বাবাকে হুমকি দেয়া হয় যে, বাবার জমি লিখে নিয়েছে। আমরা সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার কাছে এর প্রতিকার চাই।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Facebook Video
Facebook Video