1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

লোহাগড়ায় পাচারকালে ৪০ বস্তা সারসহ গাড়ি আটক

রিপোর্টারের নামঃ Admin
  • আপডেট টাইমঃ 03-09-2026 ইং
  • 27 বার পঠিত
ad728

নড়াইল প্রতিনিধি।। নড়াইলের লোহাগড়ায় কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে  পাচারকালে ৪০ বস্তা সারসহ একটি নসিমন আটক করেছে স্থানীয় জনতা। জব্দকৃত সারের আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা। 

বুধবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কালনা-লাহুড়িয়া আঞ্চলিক সড়কের শালনগর ইউনিয়নের মাকড়াইল এলাকার ভিট বটতলা নামক স্থান থেকে সারবাহী গাড়িটি আটক করে স্থানীয় জনগণ। জানা গেছে, স্থানীয় জনতা গাড়িটি আটক করে প্রশাসনকে খবর দেয়।

খবর পেয়ে লোহাগড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান ও উপজেলা কৃষি কর্মকর্তা মুনমুন সাহা ও লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে উক্ত ৪০ বস্তা সারসহ নসিমন জব্দ করে। পরে ন্যায্য মূল্যে স্থানীয়দের মাঝে উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়েছে বলে জানা গেছে।

খোঁজ খবর নিয়ে আরও জানা গেছে, লাহুড়িয়া বাজারের সারের সাব ডিলার জামায়াতে ইসলামী নেতা মো: আলিমের দোকানে এই ৪০ বস্তা সার অবৈধভাবে নেওয়া হচ্ছিল। ওই সার নড়াইল সদর উপজেলার ফেদি বাজার থেকে কেনা হয়েছিল বলে জানা গেছে। 

অভিযুক্ত সারের সাব ডিলার আলিম শেখের বাড়ি লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের দিননাথপাড়ায়। তার পিতার নাম মৃত সিদ্দিক শেখ।

অভিযুক্ত সারের সাব ডিলার আলিম শেখের সাথে কথা হলে তিনি বলেন আমি জামায়াতে ইসলামী দলের একজন সমর্থক। তিনি বলেন এলাকার কৃষকের সার সংকট থাকায় এবং আমার দোকানে সার শূন্য থাকায় ফেদি বাজারের ৪/৫ দোকান থেকে ৪০ বস্তা সার ক্রয় করে একটি নসিমন গাড়িতে করে নিয়ে আসছিলাম। পথিমধ্যেই এ বিপত্তি ঘটে।

এ বিষয়ে লোহাগড়া উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সারসহ নসিমন আটক করা হয়েছে। সার পাচারের বিষয়টি তদন্তাধীন রয়েছে।

এ বিষয়ে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোস্তাফিজুর রহমান রাতে গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করে বলেন অভিযুক্ত সারের সাব ডিলারের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

কালোবাজারে সার বিক্রি বন্ধে প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Facebook Video
Facebook Video