1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

কয়রায় ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক।

রিপোর্টারের নামঃ Admin
  • আপডেট টাইমঃ 04-09-2026 ইং
  • 37 বার পঠিত
ad728

মোঃ ফয়সাল হোসেন কয়রা উপজেলা প্রতিনিধি।। খুলনার কয়রায় পৃথক অভিযান চালিয়ে ৫১ পিস ইয়াবা, নগদ টাকা ও মাদক বিক্রির সরঞ্জামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার দক্ষিণ মদিনাবাদ ও মহারাজপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দক্ষিণ মদিনাবাদ গ্রামের মো. আলাউদ্দিন ফকির (৪২), মো. শাহাজান ফকির (৪০) ও মো. আরিফুল ইসলাম (৫৫)। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আগেও একাধিক অপরাধমূলক মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ৪ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টা ৩৫ মিনিটের দিকে উপপরিদর্শক (নিরস্ত্র) মো. মশিউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল দক্ষিণ মদিনাবাদ গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে আলাউদ্দিন ফকিরকে আটক করে।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ১টা ৫০ মিনিটের দিকে মহারাজপুর গ্রামের মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে শাহাজান ফকির ও আরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে তাদের কাছ থেকে ৫১ পিস ইয়াবা জব্দ করা হয়। পুলিশের হিসাবে উদ্ধার হওয়া ইয়াবার মোট ওজন ১৫ দশমিক ১ গ্রাম।

এ ছাড়া মাদক বিক্রির ৪ হাজার ৫৭০ টাকা, একটি সিম্ফনি বাটন মোবাইল ফোন, অ্যালুমিনিয়াম ফয়েল পেপার ও তিনটি জিপার ব্যাগ জব্দ করা হয়েছে।

পুলিশের দাবি, গ্রেপ্তার তিনজন মাদক কেনাবেচার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় কয়রা থানায় মামলা করা হয়েছে

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম বলেন, মাদক, অনলাইন জুয়া ও চাঁদাবাজির বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অপরাধমুক্ত কয়রা গড়তে কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Facebook Video
Facebook Video