মোঃ ফয়সাল হোসেন কয়রা উপজেলা প্রতিনিধি।। খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পির আয়ােজনে ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল এবং ফ্রেন্ড হলােস ফাউন্ডেশনের বাস্তবায়নে বিনামুল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প উপলক্ষে লিফলেট বিতারন করা হয়েছে।
৯ সেপ্টেম্বর (বুধবার) কয়রা কপোতাক্ষ কলেজ মিলনায়তনে কয়রা সদর,মহারাজপুর ও উত্তর বেদকাশী ইউনিয়নের রােগীদের চক্ষু পরীক্ষা ও প্রাথমিক চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হবে। এ উপলক্ষে ৬ সেপ্টেম্বর বিকাল ৫ টায় কয়রা বাজারে লিফলেট বিতরন করেন খুলনা জেলা বিএনপির সদস্য এমএ হাসান, বিএনপিনেতা ও কয়রা উপজেলা যুবদলের আহবায়ক শরিফুল আলম,যুবদলের সনিয়র যুগ্ম আহবায়ক এহসানুর রহমান,
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডিএম হেলাল উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মােঃ নজরুল ইসলাম, যুবনেতা ও ব্যবসায়ী আছাবুর রহমান প্রমুখ।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |

