1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

মোংলায় ১৪'শ অসহায় ও দুঃস্থ পরিবারে মাঝে মাংস বিতরণ।

রিপোর্টারের নামঃ Admin
  • আপডেট টাইমঃ 11-09-2026 ইং
  • 25 বার পঠিত
ad728

অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট।।বাগেরহাটের মোংলায় ১৪'শ অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ১ কেজি করে গরুর মাংস বিতরণ করেছে বাঙ্গালী ফাউন্ডেশন (ঢাকা)। 

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে পৌর শহরের আলীয় মাদ্রাসা মাঠে দুঃস্থ নারী-পুরুষের হাতে এ মাংস তুলে দেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও অনুষ্ঠানের প্রধান অতিথি সুপ্রিম কোর্টের এ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামান। এ সময় বাঙ্গালী ফাউন্ডেশন'র প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। 

এ মাংস বিতরণকালে অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামান জানান, ১৫টি গরু জবাই দিয়ে তার মাংস এখানকার অসহায় ও দুঃস্থদের মাঝে বিতরণ করেছি। "সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সামর্থ্যবান ব্যক্তিরা যদি নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসেন, তবে একটি বৈষম্যহীন ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব। মানুষের মুখে একটুখানি হাসি ফোটানোর চেয়ে বড় কোনো তৃপ্তি হতে পারে না।" তিনি ভবিষ্যতে এ ধরনের সামাজিক ও জনকল্যাণমুখী কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এ কর্মসূচিতে আয়োজকেরা জানান, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ঊর্ধ্বগতির এই সময়ে দরিদ্র ও দুস্থ পরিবারগুলোর প্রোটিনের অভাব মেটাতে এবং তাদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। মাংস হাতে পেয়ে স্থানীয় সুবিধাবঞ্চিত মানুষেরা অত্যন্ত সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজক কমিটির প্রতি কৃতজ্ঞতা জানান।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Facebook Video
Facebook Video