1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

আবু হুরায়রা আদর্শ দাখিল মাদ্রাসা এখন সিসি ক্যামেরার আওতায় অন্তর্ভূক্তি, শুভ উদ্বোধন করলেন এমপি অধ্যক্ষ আব্দুল আলীম

রিপোর্টারের নামঃ Admin
  • আপডেট টাইমঃ 14-09-2026 ইং
  • 20 বার পঠিত
ad728

মোঃ এখলাস শেখ,মোরেলগঞ্জ প্রতিনিধি।। বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার আবু হুরায়রা আদর্শ দাখিল মাদ্রাসাকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষার্থীদের শৃঙ্খলা বজায় রাখা এবং মাদ্রাসার কার্যক্রম আরও স্বচ্ছভাবে পরিচালনার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সিসি ক্যামেরা কার্যক্রমের উদ্বোধন করেন আবু হুরাইরাহ আদর্শ দাখিল মাদ্রাসার সভাপতি  বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম।

উদ্বোধনকালে তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিসি ক্যামেরার মাধ্যমে প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করা সহজ হবে এবং শিক্ষার্থী ও শিক্ষকদের নিরাপত্তাও বাড়বে।

এসময় আবু হুরাইরা আর্দশ দাখিল মাদ্রাসার সুপার মোঃ শাহাদাৎ হোসাইন বলেন , প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ স্থানগুলো সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। এর ফলে মাদ্রাসার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হবে বলে আশা করছেন তারা।

এ সময় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Facebook Video
Facebook Video