1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

মোল্লাহাটে পানিতে ডুবে দুই বোনের মৃত্যুতে দুই শিশুর পরিবারের পাশে উপজেলা প্রশাসন।

রিপোর্টারের নামঃ Admin
  • আপডেট টাইমঃ 16-09-2026 ইং
  • 17 বার পঠিত
ad728

আরিফুল ইসলাম রিয়াজ,  মোল্লাহাট, বাগেরহাট।।বাগেরহাটের মোল্লাহাটে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হওয়া সেই দুই শিশুর পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার গাংনী ইউনিয়নের দারিয়ালা গ্রামে নিহত দুই শিশুর নিজ বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবার দুটির মাঝে নগদ আর্থিক সহায়তা ও খাদ্যসামগ্রী প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমনা আইরিন। এছাড়াও জেলা প্রশাসনের মাধ্যমে দুই পরিবারকে আরো সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন তিনি।

সহায়তা প্রদানকালে ইউএনও সুমনা আইরিন নিহতের স্বজনদের সমবেদনা জানান এবং যেকোনো প্রয়োজনে উপজেলা প্রশাসন তাদের পাশে থাকবে বলে আশ্বাস দেন। একই সাথে তিনি জলাশয়ের কাছাকাছি শিশুদের চলাচলে স্থানীয় অভিভাবক ও সাধারণ মানুষকে আরো সচেতন হওয়ার আহ্বান জানান।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গতকাল দারিয়ালা গ্রামে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে শিশু দুটির মর্মান্তিক মৃত্যু হয়। এ ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Facebook Video
Facebook Video