1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

কয়রায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

রিপোর্টারের নামঃ Admin
  • আপডেট টাইমঃ 16-09-2026 ইং
  • 23 বার পঠিত
ad728

মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি।। খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের ইসলামপুর চৌরাস্তা মোড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় রফিকুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের চালকসহ আরও তিনজন আহত হয়েছেন। আহতদের কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত রফিকুল ইসলাম কয়রা উপজেলার গোপিরায়ের বেড় এলাকার মৃত জামিল উদ্দিন সানার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাইকগাছা উপজেলার বাঁকা এলাকা থেকে কয়েকজন মোটরসাইকেলে করে কয়রা উপজেলার বেদকাশী বৃক্ষ মেলা দেখতে আসছিলেন। পথে বাগালী ইউনিয়নের ইসলামপুর চৌরাস্তা মোড়ে মোটরসাইকেলটি দ্রুতগতিতে চলার সময় দুর্ঘটনার কবলে পড়ে। এতে রফিকুল ইসলাম গুরুতর আহত হন। পরে তাকে চিকিৎসার জন্য নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় আহতরা হলেন—পাইকগাছা উপজেলার রাড়ুলী গ্রামের বিল্লাল গাজীর ছেলে মো. রায়হান গাজী, কাঠিপাড়া (বাঁকা) গ্রামের সন্দীপ মণ্ডলের ছেলে অন্তর মণ্ডল এবং একই এলাকার আজিজ সরদারের ছেলে মো. হৃদয় হোসেন। আহতদের কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। দুর্ঘটনার কারণ হিসেবে স্থানীয়রা মোটরসাইকেলের বেপরোয়া গতি উল্লেখ করেছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Facebook Video
Facebook Video