1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

খুলনায় বিশেষ অভিযানে দুইজন গ্রেপ্তার, বিপুল অস্ত্র-গুলিসহ কার্তুজ উদ্ধার

রিপোর্টারের নামঃ Admin
  • আপডেট টাইমঃ 25-09-2026 ইং
  • 4 বার পঠিত
ad728

খুলনা প্রতিনিধি।। খুলনায় বিশেষ অভিযান পরিচালনা করে দুইজনকে গ্রেপ্তার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি রিভলবার, রিভলবারের কার্তুজ, পিস্তলের কার্তুজ ও শর্টগানের তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ২৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত সাড়ে ৪টার দিকে খুলনা সদর থানার এসআই (নিঃ) জামাল উদ্দিন সঙ্গীয় অফিসারদের নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। 

এ সময় খুলনা সদর থানাধীন টুটপাড়া সার্কুলার রোড এলাকা থেকে সালাউদ্দিন আহমেদ (২৯) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি মুন্সিগঞ্জের লৌহজং থানার গাওদিয়া এলাকার মৃত সৈয়দ চৌধুরীর ছেলে। বর্তমানে তিনি দক্ষিণ টুটপাড়া সার্কুলার রোড এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের দাবি, গ্রেপ্তার সালাউদ্দিন আহমেদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন সকাল পৌনে ৭টার দিকে লবণচরা থানাধীন ৪ নম্বর ওয়ার্ডের মধ্য হরিণটানা এলাকায় অভিযান চালানো হয়। সেখানে আবিদ হাসান রানা (৪১)-এর বাসার শয়নকক্ষের বিছানার নিচ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে—একটি রিভলবার, একটি রিভলবারের কার্তুজ, ১৬টি পিস্তলের কার্তুজ এবং ২৪টি শর্টগানের তাজা কার্তুজ। পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের ঘটনায় লবণচরা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ‘রফিক বাহিনী’র সহযোগী বলে স্বীকার করেছে বলে পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, তারা খুলনা মহানগরীতে তাদের সহযোগীদের বিভিন্ন সময়ে অস্ত্র সরবরাহ করে সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তা করত।

এ ঘটনায় উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের উৎস, ব্যবহারের উদ্দেশ্য এবং এর সঙ্গে আরও কেউ জড়িত কি না—তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Facebook Video
Facebook Video