1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

কয়রায় ইসলামিক রিলিফের ‘রেইন ফর রেজিলিয়েন্স’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নামঃ Admin
  • আপডেট টাইমঃ 26-09-2026 ইং
  • 5 বার পঠিত
ad728

মোঃ ফয়সাল হোসেন কয়রা উপজেলা প্রতিনিধি।। খুলনার কয়রা উপজেলার ২ নং বাগালী ইউনিয়ন পরিষদে ইসলামিক রিলিফ বাংলাদেশের বাস্তবায়নাধীন ‘Rain for Resilience (R4R)’ প্রকল্পের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

২৬ শে সেপ্টেম্বর   রোজ  শনিবার সকাল  সাড়ে১১:৩০  বাগালী ইউনিয়ন পরিষদ হলরুমে উক্ত  সভা অনুষ্ঠিত হয়।উক্ত  সভায় সভাপতিত্ব  করেন বাগালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ ইউসুফ মোড়ল।

এই সভায় জানানো হয়, প্রকল্পটির অর্থায়নে রয়েছে *Islamic Relief UK* এবং বাস্তবায়ন করছে *Islamic Relief Bangladesh*। জলবায়ু পরিবর্তনজনিত সংকট মোকাবেলা, উপকূলীয় এলাকায় নিরাপদ সুপেয় পানির সংকট নিরসন ও বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশে কয়রা, খুলনায় এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

সভায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।কয়রা উপজেলা ইসলামিক রিলিফের  প্রকল্প কর্মকর্তা গাজীউর রহমান,রেহেনা পারভীন  ও মনিরা পারভীন  কমিনিটি অর্গানাইজার  বাগালি ও আমাদী ইউনিয়ন ।

এ সময় আর  উপস্থিত ছিলেন বাগালি ইউনিয়ন  পরিষদের  সচিব ইকবাল হোসেন,  ইউপি সদস্য  আলম হোসেন,  মোঃ আয়ুব আলী, আলাউদ্দিন সানা, আতিয়ার রহমান, আজিজুল ইসলাম,  মোঃ বনিউল আলম, হোসনেহেনা,রুবিনা ইয়াসমিন,  ,ইয়ুথ সদস্যরা,

সাংবাদিক  দেলোয়ার গাজী,  আকবার আলী ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Facebook Video
Facebook Video