1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

কয়রায় ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ

রিপোর্টারের নামঃ Admin
  • আপডেট টাইমঃ 27-09-2026 ইং
  • 124 বার পঠিত
ad728

মোঃ ফয়সাল হোসেন কয়রা উপজেলা প্রতিনিধি |খুলনার কয়রা উপজেলার ১ নং আমাদী ইউনিয়নের চান্নির চক লক্ষণ চন্দ্র স্কুল অ্যান্ড কলেজে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় প্রতিষ্ঠানের প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রতিষ্ঠানের শিক্ষক, ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেড. এম. পারভেজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের আইসিটি শিক্ষক বাবু গণেশ মণ্ডল। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রাক্তন অধ্যক্ষ বাবু রাজীব কুমার বাছাড়। এছাড়া উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু তরুণ কান্তি মণ্ডল।

সমাবেশে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, পরীক্ষার প্রস্তুতি, শৃঙ্খলা, উপস্থিতি এবং ফলাফল উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় বক্তব্য দেন রঞ্জন  বিশ্বাস, প্রদীপ কুমার মণ্ডল, শিবপদ মণ্ডল, তরুণ কুমার বিশ্বাস, মানবেন্দ্র নাথ সরকার, মো. হেলাল উদ্দিন, গনেশ মন্ডল (আইসিটি শিক্ষক) এবং বাবু মনোহর মণ্ডলসহ প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, মনোযোগ সহকারে পড়াশোনা এবং পরীক্ষার প্রস্তুতিতে আরও গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন। একই সঙ্গে শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে অভিভাবকদের সন্তানদের পড়াশোনার প্রতি নিয়মিত খোঁজখবর রাখার আহ্বান জানানো হয়।

সমাবেশে শিক্ষক ও অভিভাবকরা ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Facebook Video
Facebook Video