টেকসই বেড়িবাঁধ, নদীভাঙন রোধ ও সুপেয় পানির সংকট নিরসনে সমন্বিত উদ্যোগের আহ্বান
শেখ খায়রুল ইসলাম, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।। খুলনার পাইকগাছা উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ সমস্যা চিহ্নিত করে তা সমাধানে করণীয় নির্ধারণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে ইনকোটার সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এ মতবিনিময় সভার আয়োজন করে।উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন লিডার্সের প্রজেক্ট কো-অর্ডিনেটর শারমিন আরা লিনা।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাঈদুর রহমান, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আলতাফ হোসেন, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল, বিএনপি নেতা সেলিম রেজা লাকি, লস্কর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সানা এবং সোলাদানা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পীযূষ কান্তি মণ্ডল।
এ ছাড়া ইউপি সদস্য রফিকুল ইসলাম, আছমা বেগম, দিলীপ মণ্ডল, আব্দুল্লাহ আল মামুন, শেখর চন্দ্র ঢালী ও টিএম হাসানুজ্জামানসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা সভায় অংশ নেন।লিডার্সের প্রজেক্ট অফিসার ইসমত আরা খাতুন, এসএম আফজাল হোসেন, এফএফ নাছরিন আক্তার, আলমগীর হোসেন, রাসেলসহ গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণির সুফলভোগীরাও উপস্থিত ছিলেন।মতবিনিময় সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে পাইকগাছা উপকূলীয় এলাকায় নানা ধরনের সমস্যা দিন দিন প্রকট হচ্ছে। এর মধ্যে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, নদীভাঙন রোধ, নদী ও সরকারি খাল পুনঃখনন এবং সুপেয় পানির সংকট নিরসন অন্যতম।তারা এসব সমস্যা সমাধানে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি, প্রশাসন ও উন্নয়ন সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
একই সঙ্গে দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |

