1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

যশোরের জাসদ নেতা অ্যাড. আবুল কায়েস পুলিশ হেফাজতে

রিপোর্টারের নামঃ Admin
  • আপডেট টাইমঃ 27-09-2026 ইং
  • 166 বার পঠিত
ad728

মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি | ঢাকার গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে ভেতরে থাকা প্রায় ৩০০ জনকে হেফাজতে নেয় পুলিশ। তাঁদের মধ্যে রয়েছেন যশোরের জাসদ নেতা অ্যাডভোকেট আবুল কায়েস।

পুলিশের ভাষ্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা সেখানে জড়ো হয়ে নাশকতার পরিকল্পনা করছেন—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। ঢাকা মতিঝিল বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ গণমাধ্যমকে জানান, আটক ব্যক্তিদের পরিচয় ও সম্পৃক্ততা যাচাই করা হচ্ছে। তদন্ত শেষে সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।অ্যাডভোকেট আবুল কায়েস যশোর জেলা আইনজীবী সমিতির সদস্য। আইন পেশার পাশাপাশি রাজনীতির সঙ্গে যুক্ত আবুল কায়েস যশোরের পরিচিত মুখ।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Facebook Video
Facebook Video