1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

এরশাদ শিকদারের সহযোগী পলাতক আসামি জয়নাল সরদার গ্রেফতার

রিপোর্টারের নামঃ Admin
  • আপডেট টাইমঃ 27-09-2026 ইং
  • 233 বার পঠিত
ad728

নিজস্ব প্রতিবেদক | খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদারের সহযোগী ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি জয়নাল সরদারকে (৫৫) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। পরিচয় বদলে প্রায় ২৭ বছর ভারত ও কুয়েতে আত্মগোপনে থাকার পর রবিবার (২৭ সেপ্টেম্বর) রাতে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেপ্তার জয়নাল সরদার বরিশালের গৌরনদী থানার বংকুরা গ্রামের মৃত আহম্মদ আলী সরদারের ছেলে।এসআরবি-৮-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) ওয়ালিদ হাসান মিঠু এসব তথ্য জানান। 

এসআরবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে জয়নালের অবস্থান শনাক্ত করা হয়। পরে রোববার (২৭ সেপ্টেম্বর)খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় এসআরবি-৮ ও এসআরবি-৬-এর একটি যৌথ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Facebook Video
Facebook Video