1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

কেশবপুর-ত্রিমোহিনী সড়ক যেন মরণফাঁদ

রিপোর্টারের নামঃ Admin
  • আপডেট টাইমঃ 27-09-2026 ইং
  • 190 বার পঠিত
ad728

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর | যশোরের কেশবপুরের পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ কেশবপুর-ত্রিমোহিনী সড়কটি দীর্ঘদিন সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছে। সড়কের বিভিন্ন স্থানে পিচ উঠে গিয়ে তৈরি হয়েছে অসংখ্য ছোট-বড় গর্ত। এতে ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারী ও যানবাহনের চালকেরা। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের উপকরণ দিয়ে সংস্কার করায় কাজের কিছু দিনের মধ্যেই সড়কে ফের খানা-খন্দ তৈরি হয়।

কেশবপুর উপজেলা সদরসহ পশ্চিমাঞ্চলের মানুষের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম এই সড়ক। কেশবপুরের বিভিন্ন ইউনিয়নের পাশাপাশি যশোরের শার্শা ও ঝিকরগাছা এবং সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিভিন্ন এলাকার মানুষও সড়কটি ব্যবহার করেন। স্থানীয়ভাবে শতাধিক গ্রামের মানুষ প্রতিদিন ছোট-বড় যানবাহনে এ পথে যাতায়াত করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, সড়কের বিভিন্ন অংশে গর্তের কারণে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে মোটরসাইকেল ও ইজিবাইকসহ ছোট যানবাহন চালকদের বেশি ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে। কোথাও কোথাও গর্ত এড়াতে গিয়ে দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হচ্ছে। দীর্ঘদিন ধরে এ অবস্থা চললেও কার্যকর সংস্কার না হওয়ায় ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর মধ্যে।

কেশবপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার শফিকুল ইসলাম বলেন, সড়কটির কার্পেটিং দ্রুত উঠে গিয়ে বিভিন্ন স্থানে খানা-খন্দ তৈরি হয়েছে। জনগুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করার দাবি জানান তিনি।

কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, সড়কটির বেহাল অবস্থার বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। দ্রুত সংস্কারকাজ শুরু হবে বলে জানান তিনি।স্থানীয়দের দাবি, জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি কমাতে সড়কটির জরুরি ভিত্তিতে টেকসই সংস্কার করা প্রয়োজন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Facebook Video
Facebook Video