যশোর, ১৪ অক্টোবর ২০২৬: বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির সাংবাদিক আসিফ আকবর সেতুর মা মাহমুদা বেগম আখি আর নেই।
বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টার দিকে যশোরের দড়াটানা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটি।সংগঠনটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. সুমন সরদার এবং মহাসচিব মীর দিনার হোসেন এক যৌথ শোকবার্তায় মরহুমা মাহমুদা বেগম আখির আত্মার মাগফিরাত কামনা করেন।
একই সঙ্গে তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।পারিবারিক সূত্রে জানা গেছে, মাহমুদা বেগম আখি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবশেষে বুধবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি তিন সন্তান রেখে গেছেন।তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন,আত্মীয়স্বজন, এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দান করতে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।









