‎শারদীয় দুর্গাপূজা, লক্ষ্মীপূজা ও সরকারি ছুটি মিলিয়ে টানা ১০ দিনের ছুটি শেষে আজ সোমবার (২৬ অক্টোবর) খুলছে দেশের সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসা। ছুটি শেষে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে যথারীতি পাঠদান কার্যক্রম শুরু হবে। তবে কলেজের ছুটি আরও কয়েক দিন অব্যাহত থাকছে।
‎
বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে গত ১৮ অক্টোবর থেকে সরকারি-বেসরকারি কলেজগুলোতে ছুটি চলছে। এ ছুটি শেষ হবে আগামী ২৯ অক্টোবর।
‎
এরপর ৩০ ও ৩১ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় আগামী ১ নভেম্বর থেকে কলেজগুলোতে পুনরায় ক্লাস শুরু হবে।
‎ফলে বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরা আজ থেকেই শ্রেণিকক্ষে ফিরলেও কলেজের শিক্ষার্থীদের অপেক্ষা করতে হবে আরও কয়েক দিন।