ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলুহর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে মোবাইল চুরির অভিযোগে দুই জনকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
আজ শুক্রবার বিকালে রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মোবাইল চুরির সময় তাদের হাতেনাতে আটক করে এলাকাবাসী। পরে খবর পেয়ে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়।
আটককৃতদের একজন হলেন মো: শরিফুল ইসলাম, পিতা- শহিদুল ইসলাম, গ্রাম- বিদ্যাধরপুর। অপরজনের নাম-পরিচয় এখনও জানা যায়নি, তার বাড়ি রামচন্দ্রপুর গ্রামে।
এলাকাবাসীর অভিযোগ, বেশ কিছুদিন ধরে ওই এলাকায় মোবাইল চুরির ঘটনা ঘটছিল। আজ তাদের হাতেনাতে ধরে ফেলে তারা। এ বিষয়ে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।









