বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী ও যশোরের উন্নয়নের কারিগর জননেতা তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর কবর জিয়ারত করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বুধবার (৪ নভেম্বর ২০২৬) যশোর শহরের কারবালা কবরস্থানে মরহুম জননেতা তরিকুল ইসলামের কবর জিয়ারত করা হয়।
এ সময় যশোর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি পার্শ্ববর্তী বিভিন্ন জেলা ও উপজেলার বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা মরহুম নেতার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।









