সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে বৈষম্যহীন ও নিরাপদ সমাজ গঠনের লক্ষ্যে ‘সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইক্যুয়ালিটি’ প্রকল্পের আওতায় একটি ইনক্লুসিভ ইন্টারঅ্যাক্টিভ সেশন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ০৬ নভেম্বর ২০২৬ সকাল সাড়ে আটটায় তুয়ারডাঙ্গা হাজী ফেরাজতুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ সেশনের আয়োজন করা হয়।
নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহযোগিতায়, জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ বাস্তবায়নে এবং স্থানীয় যুব সংগঠন ‘উদারতা ইয়ুথ ফাউন্ডেশন’-এর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
সেশনে তরুণ শিক্ষার্থীদের মাঝে জেন্ডার স্টেরিওটাইপ বা নেতিবাচক সামাজিক দৃষ্টিভঙ্গি দূর করার উপায় নিয়ে আলোচনা করা হয়।
পাশাপাশি বর্তমান সময়ে ডিজিটাল দুনিয়ায় অপপ্রচার ও গুজব রোধে মিডিয়া লিটারেসি এবং সাইবার বুলিং প্রতিরোধে ডিজিটাল নিরাপত্তার নানা দিক তুলে ধরে শিক্ষার্থীদের সচেতন করা হয়।
সেশনের শেষ পর্যায়ে অংশগ্রহণকারী তরুণ-তরুণীরা একটি নিরাপদ, সমতাপূর্ণ ও সচেতন সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
সেশনটি পরিচালনা করেন জুবায়ের আহ্ম্মেদ ও দেলোয়ার হোসেন। সার্বিক সহযোগিতা করেন আবু তাহের ও আরিফ বিল্লাহ।
স্থানীয় যুবসমাজ এর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সেশনটি অত্যন্ত ফলপ্রসূভাবে সম্পন্ন হয়।









