ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে হরতালের সমর্থনে মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ । আজ (১০ নভেম্বর) মঙ্গলবার ভোরের কোন এক সময়ে তারা মিছিল করে ।
সেসময় হরতালের সমর্থনে ব্যানার হাতে টায়ার পুড়িয়ে স্লোগান দিতে থাকে । এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরনের শব্দও শোনা যায় ।
ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-ইমরানের পক্ষে মিছিলটি সম্পন্ন হয় । এ সময় ২০-২৫ জন কর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায় ।
কেউ কেউ সেখানে হেলমেট পরা অবস্থায় দেখা যায় । কারো মুখে ছিল মাস্ক । আবার কারো কারে মুখ দেখা যাচ্ছে । তবে বেশীরভাগেরই হাতে ছিল বাঁশের লাঠি ।
ভিডিওতে আরো দেখা যায় ঝিনাইদহ সরকারী কেসি কলেজ ছাত্রলীগের সভাপতি সভাপতি হোসাইন মোঃ ফরহাদ বক্তব্য দেন । তিনি বলেন, আজকের এই হরতাল আপনারা সমর্থন করুন ।
ঝিনাইদহবাসীর পক্ষ থেকে আহবান জানাচ্ছি, আপনারা ঘরে থাকুন । রাস্তায় গাড়ী বের করবেন না । নিজ গৃহে অবস্থান করুন । জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ।
এ সময় সমর্থকরা, লড়াই করে বাচতে চাই । বাচতে হলে লড়তে হবে । এ লড়াইয়ে জিতবে কারা বঙ্গবন্ধুর সৈনিকেরা ।
এ সময় তারা শেখ হাসিনা ও ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-ইমরানের পক্ষে স্লোগান দিতে থাকে।
এ প্রসঙ্গে ঝিনাইদহি অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন জানান, মিছিলটির কোন খবর আমাদের কাছে নাই ।
তবে আমরা এ বিষয়ে তদন্ত করছি । মিছিলটি পুরোন কোন সময়ের হতে পারে । তারপরও এ বিষয়ে গুরুত্বের সাথে ক্ষতিয়ে দেখা হচ্ছে।









