1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে এনসিসি ব্যাংকের উদ্যোগে স্টুডেন্ট ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন

রিপোর্টারের নামঃ Admin
  • আপডেট টাইমঃ 18-08-2026 ইং
  • 34 বার পঠিত
ad728

নিজস্ব প্রতিবেদক।।আর্থিক সাক্ষরতায় সূচিত হোক নিরাপদ ক্যাশলেস লেনদেন " এই স্লোগানকে সামনে রেখে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির সোনাডাঙ্গা মোড়স্থ প্রশাসনিক ভবনে উদ্বোধন হলো এনসিসি নেক্সট স্টুডেন্ট ব্যাংকিং সেবার কার্যক্রম। মঙ্গলবার ( ১৮ আগস্ট ) সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এনসিসি ব্যাংক পিএলসি, কেডিএ এভিনিউ উপ-শাখা খুলনার আয়োজনে শিক্ষার্থীদের ব্যাংকিং সেবা সহজীকরণের লক্ষ্যে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর ও পরামর্শ দিয়ে এ ব্যাংকিং সেবার সার্বিক বিষয়ে ধারণা দেন, শামসুন্নাহার, ইনচার্জ এনসিসি ব্যাংক পিএলসি কেডিএ এভিনিউ উপ -শাখা খুলনা।

এ সময় তাঁর সাথে ছিলেন, এ সময় তার সাথে ছিলেন, অত্র ব্যাংকের অফিসার, ইজাজ আহম্মেদ।  আয়োজকদের দেওয়া তথ্য মতে, দিনব্যাপী এ ব্যাংকিং সেবা কার্যক্রম এর মাধ্যমে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির প্রায় শতাধিক শিক্ষার্থী নতুন অ্যাকাউন্ট খুলে এ সেবা গ্রহণ করেন। পাশাপাশি তারা বলেন, আপনার স্বপ্নের ছোট-বড় খরচ, ফ্রিল্যান্স বা টিউশন আয় - সবকিছুর জন্য এনসিসি নেক্সট সেভিংস একাউন্ট হলো একটি স্মার্ট সেভিংস অ্যাকাউন্ট। 

 উল্লেখ্য আগামী বৃহস্পতিবার ( ২০ আগস্ট )  নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির নগরীর তেঁতুলতলা মোড়স্থ ভবন-২ এ এনসিসি ব্যাংক পিএলসি কেডিএ এভিনিউ উপ-শাকা খুলনার উদ্যোগে একই অনুষ্ঠানের আয়োজন করা হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Facebook Video
Facebook Video