খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া(খুলনা),প্রতিনিধি।। খুলনার ডুমুরিয়ায় কাজী শামসুর রহমান মৎস্য আড়ৎ সমিতির আয়োজনে খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগার লোবি ও তার সহধর্মিনীর সুস্থতা ও আরোগ্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(৬ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় কাজী শামসুর রহমান মৎস্য আড়ৎ চত্বরে কাজী শামসুর রহমান মৎস্য আড়ৎ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোল্যা মনিরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোল্যা আবুল কাশেম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির সাবেক সদস্য আক্কাস আলী,জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আবদুল্লাহ হেল কাফি,জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক খায়রুজ্জামান সজীব ও জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এ্যাডভোকেট মুনিমুর রহমান নয়ন।
এসময় আরোও উপস্থিত ছিলেন কাজী শামসুর রহমান মৎস্য আড়ৎ সমিতির উপদেষ্টা মোঃ এনায়েত হোসেন,উপজেলা শ্রমিকদলের সভাপতি মোহাম্মদ ফরিদ শেখ,উপজেলা তাঁতীদলের সদস্য সচিব মোঃ লিটন শেখ, কাজী শামসুর রহমান মৎস্য আড়ৎ সমিতির সিনিয়র সহ-সভাপতি মোঃ মহিতুর রহমান,তাঁতীদলনেতা সরদার রবিউল ইসলাম, যুবদলনেতা মোঃ জুয়েল শেখ,তাঁতীদলনেতা মোঃ আজহারুল ইসলাম,মোঃ আলমগীর হোসেন,উপজেলা ডিপো মালিক সমিতির সাধারণ সম্পাদক কাজী নাহিদ, উপজেলা জিয়া সাইবার ফোর্সের আহবায়ক মোসলেহ উদ্দিন হালদার, স্বেচ্ছাসেবকদলের নেতা খান জাহিদ হাসান,জিয়ারুল ইসলাম,ফারুক হোসেন,সেলিম মল্লিক,সুশান্ত সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিবর্গ, বিএনপি ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপস্থিত সকলেই এমপি আলি আসগার লোবি ও তার সহধর্মিণীর দ্রুত সুস্থতার জন্য ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষের কাছে দোয়া কামনা করেন। সংসদ সদস্য আলী আসগার লোবি ও তার সহধর্মিণীর দ্রুত আরোগ্য এবং সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ সোহেল শেখ।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |

