1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন কেশবপুরের ডক্টর রফিকুল ইসলাম

রিপোর্টারের নামঃ Admin
  • আপডেট টাইমঃ 08-09-2026 ইং
  • 23 বার পঠিত
ad728

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন, কেশবপুরের কৃতি সন্তান প্রফেসর ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম সরদার। তাঁকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে সদ্য নিয়োগ প্রদান করা হয়েছে।

তিনি কেশবপুর উপজেলার ৫ নং মঙ্গলকোট ইউনিয়নে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। প্রফেসর ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম মঙ্গলকোট গ্রামের আলহাজ্জ্ব মকছেদ আলী সরদার-এর ছেলে। বাবা প্রাথমিক বিদ্যালয়ের একজন আদর্শ শিক্ষক ছিলেন।

মোঃ সুলতা আহমেদ, সহকারী সচিব-এর ০৮.০৯.২০২৬ তারিখে স্বাক্ষরিত ৩৭.০০. ০০০০. ০৭৯. ২৫. ০৩১. ৯৭-৫৫৩ নম্বর প্রজ্ঞাপনে জানা যায়,  মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ, ১৯৬১ এর ১২(১) ধারা অনুযায়ী ড. মোঃ রফিকুল ইসলাম সরদার, প্রফেসর, ফিশারিজ বায়োলজি ও জেনেটিক্স বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়-কে উক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হয়েছে।

মেধাবী, হাস্যজ্জল ও সদালাপী প্রফেসর ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম সরদার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পাওয়ায় মঙ্গলকোট তথা কেশবপুরবাসী গর্বিত। 

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Facebook Video
Facebook Video