1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

কোটচাঁদপুরে শেখ হাসিনাসহ ৫২ জনের বিরুদ্ধে মামলা: ৫ নেতাকর্মী গ্রেপ্তার।

রিপোর্টারের নামঃ Admin
  • আপডেট টাইমঃ 24-09-2026 ইং
  • 2 বার পঠিত
ad728

রিফাত মাহমুদ ছিয়াম কোটচাঁদপুর।।কোটচাঁদপুরে শেখ হাসিনাসহ ৫২ জনের বিরুদ্ধে মামলা: ৫ নেতাকর্মী গ্রেপ্তার।

ঝিনাইদহের কোটচাঁদপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর উদ্দেশ্যে সংগঠিত হওয়ার অভিযোগে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে এজাহারনামীয় ৫২ জন এবং অজ্ঞাতনামা ১০০ থেকে ১২০ জনের বিরুদ্ধে কোটচাঁদপুর মডেল থানায় এই এজাহার দায়ের করা হয়।

​ঘটনাটি ঘটে সোমবার (২১ সেপ্টেম্বর) ভোররাতে। কোটচাঁদপুর মডেল থানার এসআই (নিরস্ত্র) মুজাহিদুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি টিম সাফদারপুর গ্রামস্থ কুশোকুড়ির মাঠে ডিউটি করার সময় গোপন সংবাদে জানতে পারে, কোটচাঁদপুর কলেজ বাসস্ট্যান্ড সংলগ্ন 'জাপনা ডেন্টাল'-এর সামনে কালীগঞ্জ-জীবননগর প্রধান সড়কের ওপর দুষ্কৃতকারীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরির লক্ষ্যে জড়ো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে নাশকতার কাজে ব্যবহৃত ১৮টি লাঠি উদ্ধার ও জব্দ করে।

​মামলা দায়েরের পর ২১ ও ২২ সেপ্টেম্বর পৃথক অভিযান চালিয়ে পুলিশ মামলার এজাহারনামীয় ও জড়িত ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন:

​খান জিয়াদ বিন রাজি (২০) – যুগ্ম সাধারণ সম্পাদক, কোটচাঁদপুর উপজেলা ছাত্রলীগ ​লিটন (৪৩)–সভাপতি, ১ নম্বর ওয়ার্ড কৃষক লীগ (পৌরসভা) ​মহিনুর বিশ্বাস ওরফে খোকন (৪২) – সদস্য, কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগ ​সোহাগ (৩৪)–সদস্য,পৌর যুবলীগ, নাসিম আহম্মেদ সাকিল (৩০) – সহসভাপতি,

দোড়া ইউনিয়ন ছাত্রলীগ​মামলায় শেখ হাসিনা ছাড়াও উল্লেখযোগ্য এজাহারনামীয় আসামিরা হলেন—আল ইমরান, নাহিদুজ্জামান অভি, সজীব হোসেন, মোঃ শাহজাহান আলী, জাহিদ হোসেন, মীর মনিরুল আলম মনি, কাজী আলমগীর হোসেন, মোঃ রিপন মন্ডল, সোহেল আরমান, মীর কাশেম, তৌহিদুল ইসলাম, ইয়ারুল, মোঃ নাসির উদ্দিন শুভ, শেখ শাহিন, আরিয়ান মানিক, নয়ন আলী, ওবায়দুল হক, বাধন, আল আমিন, প্রদীপ কুমার, কিরন, বাবু, মতিয়ার, দীপু শেখ, কাজী মুন, কাজী তাহশান, কামরুল হাসান, নূরনবী, অয়ন, স্বপন গাজী, মোঃ রুবায়েত ইসলাম রাহুল, কালাম, আকাশ, নাহিদ, মনময়, ইমন, মোঃ শাফিন, ইমন হোসেন ডন, হায়দার খান, সাগর খান, সোহেল, ইমদাদুল, মেহেরাব, এসএম ফয়সাল, ফারুক হোসেন, আশরাফুল ইসলাম, শাস্তি, আব্দুল কুদ্দুস এবং মোঃ খোকন আলী।

কোটচাঁদপুর মডেল থানা পুলিশ জানিয়েছে, সময়োপযোগী অভিযানের কারণে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Facebook Video
Facebook Video