এস.এম.শামীম,দিঘলিয়া।। খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুজন দাশ গুপ্ত।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিদ্যালয় পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম, পরিবেশ ও শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। এ সময় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার সুজন দাশ গুপ্ত।
ফুটবল বিতরণকালে শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত হওয়ার পাশাপাশি নিয়মিত পড়াশোনার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এ সময় উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা আইসিটি কর্মকর্তা পুষ্পেন্দু দাশ।
বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরাও এ সময় উপস্থিত ছিলেন। পরিদর্শন ও ফুটবল বিতরণ কার্যক্রমে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |

