1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

বারাকপুর মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ

রিপোর্টারের নামঃ Admin
  • আপডেট টাইমঃ 09-09-2026 ইং
  • 15 বার পঠিত
ad728

এস.এম.শামীম,দিঘলিয়া।। খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুজন দাশ গুপ্ত।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিদ্যালয় পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম, পরিবেশ ও শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। এ সময় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার সুজন দাশ গুপ্ত।

ফুটবল বিতরণকালে শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত হওয়ার পাশাপাশি নিয়মিত পড়াশোনার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এ সময় উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা আইসিটি কর্মকর্তা পুষ্পেন্দু দাশ। 

বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরাও এ সময় উপস্থিত ছিলেন। পরিদর্শন ও ফুটবল বিতরণ কার্যক্রমে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Facebook Video
Facebook Video