মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি।। খুলনার কয়রা উপজেলার উত্তর বেতকাশী ইউনিয়নের পদ্মপুকুর ফুলতলা বাজারে ৪ পিস ইয়াবা সহ এক মাদক কারবারিকে আটক করেছে স্থানীয় জনতা। ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার আনমানিক রাত ৮ টা ৪০ মিনিটে
উত্তর বেতকাশি, পদ্মপুকুর ফুলতলা বাজার এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় হানিফ কারিকর (পিতা- নুরুল কারিগর, গ্রাম- পদ্মপুকুর) কে আটক করা হয়। এ সময় তার হাতে থাকা পলিথিনে মোড়ানো ৪ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদের সময় আটক হানিফ কারিগর স্বীকার করে সে নিজে সেবন করে এবং টুকটাক বিক্রিও করে। সে আরো জানায়, তার মাল সাপ্লাই দেয় নুর জামান ও রহমান সহ কয়েকজন। তারা দীর্ঘদিন ধরে এই এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে।
পরে তাকে স্থানীয় গ্রাম পুলিশের সহায়তায় কয়রা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে কয়রা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
স্থানীয়রা জানান, পদ্মপুকুর বিনাপানী এলাকায় দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তি যুব সমাজকে টার্গেট করে ইয়াবা ব্যবসা চালাচ্ছে। জনতার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |

