মোঃ জসিম উদ্দীন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।। যশোরের কৃষ্ণবাটি এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় একটি ইজিবাইক দুমড়েমুচড়ে গিয়ে দুই যাত্রী নিহত হয়েছেন।কৃষ্ণবাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রূপসী বাংলা ট্রেনটি ওই এলাকা দিয়ে যাওয়ার সময় একটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়।
এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন।দুর্ঘটনার খবর পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার কারণ এবং নিহতদের পরিচয় শনাক্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |

