1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

সামাজিক সংগঠন ডুমুরিয়া ফাউন্ডেশনের খর্ণিয়া ইউনিয়ন শাখার আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

রিপোর্টারের নামঃ Admin
  • আপডেট টাইমঃ 26-09-2026 ইং
  • 2 বার পঠিত
ad728

খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া(খুলনা),প্রতিনিধি।। শিক্ষা একতা নৈতিকতা,সবার উপরে মানবতা' এই শ্লোগান কে সামনে রেখে খুলনার ডুমুরিয়ায় সামাজিক সংগঠন ডুমুরিয়া ফাউন্ডেশনের খর্ণিয়া ইউনিয়ন শাখার  আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন হয়েছে।

শনিবার(২৬ সেপ্টেম্বর) সকাল ১১ টায় খর্ণিয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে এ  বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।

 ডুমুরিয়া ফাউন্ডেশনের খর্ণিয়া ইউনিয়ন শাখার সভাপতি এস এম নূরুল ইসলাম এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া ফাউন্ডেশনের আজীবন সদস্য ইঞ্জিনিয়ার মোঃ হাবিবুর রহমান। 

ডুমুরিয়া ফাউন্ডেশনের খর্ণিয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক রমেন্দ্রনাথ বিশ্বাস এর পরিচালনায় ও সংগঠনের আজীবন সদস্য ও কেন্দ্রীয় পরিচালনা কমিটির মহিলা বিষয়ক সম্পাদক রত্না রাণী বিশ্বাসের সার্বিক তত্ত্বাবধানে বৃক্ষরোপণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খর্ণিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাধন কুমার মুখার্জী।

এসময়  সংগঠনের অন্যান্যে নেতৃবৃন্দের মধ্যে মাষ্টার প্রনব কুমার ঘোষ,মাষ্টার নওশের আলী মোড়ল, মাষ্টার জাহিদুর রহমান শেখ,অনিমেষ হালদার,ডাক্তার নিখিল দত্ত,সমারেশ মন্ডল,ডাক্তার ময়েজউদ্দীন, খর্ণিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য শেখ রেজোয়ান হোসেন ও উত্তম কুন্ডু সহ  ডুমুরিয়া ফাউন্ডেশনের খর্ণিয়া ইউনিয়ন শাখার সদস্যবৃন্দ ও স্থানীয়  গণ্যমান্য ব্যক্তিবর্গ  উপস্থিত ছিলেন।

 অতিথিবৃন্দ এসময় শিক্ষার্থী ও  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ফলজ ও বনজ গাছের চারা তুলে দেন। ডুমুরিয়া ফাউন্ডেশনের কেন্দ্রীয় পরিচালনা কমিটির নেতৃবৃন্দ জানায়, মাসব্যাপী এই কর্মসূচির আওতায় ডুমুরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি স্থাপনায় বৃক্ষরোপণ করা হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Facebook Video
Facebook Video