এস.এম.শামীম, দিঘলিয়া।। খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি মসজিদপাড়া, স্থানীয়ভাবে ‘বাইরে পাড়া’ নামে পরিচিত এলাকা থেকে হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি মোঃ আলামিন ওরফে বেজি আলামিনকে গ্রেপ্তার করেছে খুলনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গোপন সংবাদের ভিত্তিতে ২৪ সেপ্টেম্বর গভীর রাতে খুলনা জেলা ডিবি পুলিশের খালিশপুর টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আলামিন মৃত আব্দুস সালামের ছেলে। পরে ২৫ সেপ্টেম্বর রাতে গ্রেপ্তারকৃত আলামিনকে দিঘলিয়া থানায় হস্তান্তর করা হয়।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হোসাইন মাসুম দৈনিক জন্মভূমির প্রতিনিধিকে বলেন, ‘গ্রেপ্তারকৃত আসামির কাছ থেকে অনেক তথ্য পাওয়া গেছে।’ তবে তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আলামিনের বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |

