অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট||বাগেরহাটের মোংলা কোমলমতি ছাত্র ছাত্রীদের মাঝে বিভিন্ন ধরণের শিক্ষা উপকরণ বিতরণ করেছে বাঙালি ফাউন্ডেশন।
শনিবার ( ২৬'সেপ্টেম্বর) দুপুরে মোংলা পৌর শহরের মাদ্রাসা রোডের চালনা বন্দর ফাজিল মাদ্রাসা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে কোমলতি ছাত্র ছাত্রীদের হাতে এসব উপকরণ তুলে দেন বাঙালি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামান।
এ সময় তিনি ১৫'টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৫০'জন কোমলমতি ছাত্র ছাত্রীদের মাঝে খাতা, কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, রং পেন্সিল, রোলার, টিফিন বক্স, পানির বোতল ও ব্যাগ বিতরণ করেন।
এ শিক্ষা উপকরণ বিতরণ কালে বাঙালি ফাউন্ডেশনের (ঢাকা) অন্যান্য প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
এ শিক্ষা উপকরণ বিতরণ কালে বাঙালি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট
মোহাম্মদ মনিরুজ্জামান জানান, শুধু মাত্র বাংলাদেশে নয় মধ্যপ্রাচ্যের বিভিন্ন মুসলিম রাষ্ট্রের আর্থিক সহায়তায় পরিচালিত হয়ে আসছে বাঙালি ফাউন্ডেশন। গত ২০২৪ সাল থেকে সারাদেশে মানবতায় সেবায় কাজ করছে এ বাঙালি ফাউন্ডেশন।
তাই মানুষের প্রয়োজনের সময়ে তাদের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবসেবা। ভবিষ্যতেও বাঙালী ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিভিন্ন ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। মানুষের দুঃখ-কষ্ট লাঘব এবং সমাজে পারস্পরিক সহযোগিতা ও মানবিকতার চর্চা বাড়াতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখা হবে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |

