1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন

রিপোর্টারের নামঃ Admin
  • আপডেট টাইমঃ 26-09-2026 ইং
  • 7 বার পঠিত
ad728

শেখ খায়রুল ইসলাম, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কণ্ঠস্বর, চাহিদা ও অগ্রাধিকার স্থানীয় নীতি, পরিকল্পনা এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় তুলে ধরার লক্ষ্যে পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের কার্যালয়ে ফোরাম গঠন সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রভাষক লুৎফা ইসলামকে সভাপতি এবং ইলিয়াস হোসেনকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যবিশিষ্ট উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন করা হয়।

ফোরামের অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—সহ-সভাপতি প্রভাত দেবনাথ, সহ-সাধারণ সম্পাদক ভবানী সানা, প্রচার সম্পাদক শরীফা উর্মী, সাংগঠনিক সম্পাদক হিমাদ্রি ঢালী এবং কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ সভায় স্বাগত বক্তব্য দেন বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের প্রজেক্ট কো-অর্ডিনেটর শারমিন আরা লিনা। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক মো. আব্দুল আজিজ, স্নেহেন্দু বিকাশ, লিডার্সের প্রজেক্ট অফিসার ইসমত আরা খাতুন, এসএম আফজাল হোসেন, এফএম নাসরীন আক্তার, আলমগীর হোসেন ও রাসেলসহ অন্যরা।

সভায় জলবায়ু পরিবর্তনের কারণে স্থানীয় জনগোষ্ঠীর ওপর সৃষ্ট বিভিন্ন প্রভাব, তাদের প্রয়োজন ও অগ্রাধিকার এবং জলবায়ু সহনশীলতা তৈরিতে স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগের বিষয়ে আলোচনা করা হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Facebook Video
Facebook Video