1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

কেশবপুরে আসন্ন নির্বাচনে মহিলা প্রার্থীদের নিরাপদ অংশগ্রহণ বিষয়ক মতবিনিময় সভা

রিপোর্টারের নামঃ Admin
  • আপডেট টাইমঃ 27-09-2026 ইং
  • 159 বার পঠিত
ad728

পরেশ দেবনাথ, কেশবপুর, | যশোরের কেশবপুরে সহিংসতামুক্ত আসন্ন স্থানীয় নির্বাচনে মহিলা প্রার্থীদের নিরাপদ অংশগ্রহণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিআরডিবি এর হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়। 

রোববার (২৭ সেপেম্বর) সকাল ১১টায় সুইডেন দূতাবাস ও ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেমস  (IFES) ঢাকা-এর সহযোগিতায় বেসরকারি সংস্থা আরনট এডুকেশন এ্যাণ্ড গ্রোথ ফাউন্ডেশন (এইজিএফ) যশোরের আয়োজনে সংস্থার নির্বাহী পরিচালক দীপালি রানী-এর সভাপতিত্বে এবং প্রোগ্রাম কো-অর্ডিনেটর উজ্জ্বল কুমার বালা-এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী মাহামুদ হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দীন আলা, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আবুল খায়ের মহালদার, গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু, সদর ইউনিয়ন পরিষদের সচিব হুমায়ুন কবির, মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের সচিব হেলাল উদ্দিন, ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের সচিব ইমরান শেখ, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল,  সাংবাদিক এম.এ রহমান, সাবাদিক রুহুল আমীন,  ইউপি সদস্য নাজমা সুলতানা, শাহানাজ পারভীন প্রমূখ। 

সভায় উপস্থিত ছিলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য নারী প্রার্থীগণ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাগণ, সাংবাদিকবৃন্দ এবং সুধী জন। অনুষ্ঠানটি সময়োপযোগী বলে মনে করেন নেতৃবৃন্দরা।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Facebook Video
Facebook Video