যশোরের রাজারহাট চামড়ার হাটে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ এবং এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কমেন্ট করাকে কেন্দ্র করে ইমন (২২) নামে এক যুবককে ছুরিকাঘাতে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। 

এ ঘটনা ঘটে।আহত ইমন যশোর সদর উপজেলার রামনগর এলাকার রেজাউল ইসলামের ছেলে। রাজারহাট বাজারে ‘ইমনের মোবাইল’ নামে তাঁর একটি ইলেকট্রনিকসের দোকান রয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন ইমন অভিযোগ করে বলেন, সম্প্রতি তাঁর কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। এর মধ্যে তিনি ৩ হাজার ৫০০ টাকা দেন। পরে চাঁদা দাবির বিষয়ে ফেসবুকে একটি পোস্ট দেওয়া হলে সেখানে কমেন্টে তিনি লেখেন, ‘আপনি আমার কাছ থেকে চাঁদা নিচ্ছেন।’ এ কমেন্টকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তাঁকে ছুরিকাঘাত করা হয় বলে অভিযোগ করেন তিনি।ইমনের অভিযোগ, রাজারহাট বাজারের ব্যবসায়ী জাকির হোসেনের সঙ্গে সংশ্লিষ্ট আজিজ নামের এক ব্যক্তি তাঁকে ছুরিকাঘাত করেন।

তিনি আরও দাবি করেন, জাকির হোসেন স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানা সম্ভব হয়নি।ঘটনার পর স্থানীয়রা আহত ইমনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

তাঁর বুকে ও নিতম্বে ছুরিকাঘাতের আঘাত রয়েছে বলে জানা গেছে।চাঁদা দাবির অভিযোগ ও হামলার প্রকৃত কারণ উদ্ঘাটনে ঘটনার সুষ্ঠু তদন্ত প্রয়োজন। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় মামলা দায়ের কিংবা কাউকে গ্রেপ্তারের বিষয়ে পুলিশের কোনো পদক্ষেপ নিশ্চিত হওয়া যায়নি।