1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

মোংলায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও সচেতনতামূলক প্রচারণা

রিপোর্টারের নামঃ Admin
  • আপডেট টাইমঃ 13-09-2026 ইং
  • 34 বার পঠিত
ad728

অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট।।বাগেরহাটের মোংলায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও জনসচেতনতামূলক প্রচারণা শুরু করেছে পৌর বিএনপি।

রোববার সকালে পৌর সভার ৯ নম্বর ওয়ার্ডের সিগনাল টাওয়ার এলাকা থেকে এ কার্যক্রম শুরু হয়। অভিযানের উদ্বোধন করেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মোঃ জুলফিকার আলী।

এ সময় তিনি নিজ হাতে মশক নিধন স্প্রে ছিটানোর পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

এ অভিযানে স্থানীয় বিএনপি নেতা গোলাম নুর জনি, বাবলু ভূইয়া, মাহবুবুর রহমান টুটুল, আব্দুল কাদের, আব্দুস সালাম ব্যাপারী ও কাজী ফারুক'সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আলহাজ্ব মোঃ জুলফিকার আলী বলেন, ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে মশক নিধন ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। এ জন্য প্রতিটি ওয়ার্ডের বিএনপি নেতৃবৃন্দকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।এ পর্যন্ত মোংলায় ডেঙ্গুতে চারজনের মৃত্যু হয়েছে। নতুন করে যাতে কোনো প্রাণহানির ঘটনা না ঘটে, সে জন্য সবাইকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানানও তিনি।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Facebook Video
Facebook Video